নবজাতকের ওজন ৬ কেজি

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা টেরিকা ও শন দম্পতি। গত ৩১ জানুয়ারি কায়ুগা মেডিকেল সেন্টারে তাঁদের চতুর্থ সন্তানের জন্ম দিতে যান টেরিকা।

Visit milkshakeslot.com for more information.

টেরিকা অনুভব করতেন, তাঁর সন্তানের ওজন স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি। সেই মানসিক প্রস্তুতি নিয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সন্তানের জন্মের পর ওজন মেপে চিকিৎসকেরা হতবাক হয়ে যান। সদ্যোজাত শিশুটির ওজন প্রায় ৬ কেজি (৫ দশমিক ৬ কেজি)। সাধারণ নবজাতকের গড় ওজনের চেয়ে প্রায় দ্বিগুণ।

নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শন জুনিয়র নামের শিশুটি ওই হাসপাতালে জন্ম নেওয়া সবচেয়ে বেশি ওজনের শিশু হিসেবে হাসপাতালের রেকর্ড বইয়ে জায়গা পেয়েছে।

চার সন্তানের মা টেরিকা বলেন, তাঁর শিশুসন্তানকে তিন থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের জামাকাপড় ও ডায়াপার পরাতে হচ্ছে। তাঁর মনে হচ্ছে, তিনি আসলে তিন মাস বয়সী শিশুর জন্ম দিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শন জুনিয়রের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে শন জুনিয়রের পাশে সদ্যোজাত আরেকটি মেয়েশিশুকে রাখা।

ওই মেয়েশিশুরও একই দিনে জন্ম হয়েছে। মেয়েশিশুটির নাম মারগো, ওজন ১ দশমিক ৮ কেজি। শিশুটির বাবা-মায়ের নাম ক্লো ও ভিক্টর।

হাসপাতাল কর্তৃপক্ষ উভয় শিশুর আগমনের অনুষ্ঠান উদ্‌যাপন করেছে। তারা বলেছে, প্রত্যেকটি শিশু এবং তার জন্মের গল্পই অনন্য।

Read full story at source