কুমিল্লায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার
· Prothom Alo

কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবদের পৃথক চিঠিতে তাঁদের বহিষ্কার করা হয়।
Visit asg-reflektory.pl for more information.
বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে আছেন ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ মুন্সী ও সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে মো. রাসেল ইসলাম। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকে বহিষ্কার করা হয়েছে।
তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির দলীয় পদে সক্রিয় থেকে নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য প্রার্থীর পক্ষে তাঁরা কাজ করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার কারণে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।