বুট ভুনার রেসিপি
· Prothom Alo

উপকরণ: ছোলা বা বুট দেড় কাপ, আলু ১টা, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ ২টা, টমেটোকুচি ১ টেবিল চামচ, ধনেগুঁড়া আধা চা–চামচ, আদাবাটা ১ চা–চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, শর্ষেবাটা আধা চা–চামচ, লবণ পরিমাণমতো ও তেল দেড় টেবিল চামচ।
Visit asg-reflektory.pl for more information.
প্রণালি: বুট ৬ থেকে ৭ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানিতে ভিজে ফুলে উঠলে পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ বুটের কালো পানি ফেলে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তেলে শুকনা মরিচ ও পেঁয়াজ ভেজে আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, শর্ষেবাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে এতে দিয়ে নাড়ুন। এবার সেদ্ধ বুট, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, লবণ, কাঁচা মরিচকুচি ও অল্প পানি দিয়ে নাড়ুন। পানি শুকিয়ে এলে ধনেপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।