সামান্য দূরে বোমাবর্ষণ, দুবাই থেকে ফিরে ভয়ংকর অবস্থার কথা জানালেন লারা

· Prothom Alo

যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এ কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মেয়েকে নিয়ে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। সম্প্রতি মেয়েকে নিয়ে ভারতের ফিরেছেন তিনি। ফেরার পর সেখানকার ভয়ংকর পরিস্থিতির বর্ণনা দিলেন অভিনেত্রী।

Visit librea.one for more information.

দিন কয়েক আগেই মধ্যপ্রাচ্য থেকে ভিডিও শেয়ার করে সেখানকার ভয়াবহতার চিত্র তুলে ধরেছিলেন লারা দত্ত। মুহুর্মুহু বোমাবর্ষণে কী রকম বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেই উদ্বেগ প্রকাশ করেন নায়িকা। তবে দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে নিরাপদে ফিরতে পেরেছেন লারা ও তাঁর ১৪ বছরের মেয়ে সাইরা।

লারা দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

ভারতে পা রেখেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লারা দত্ত জানান, যুদ্ধ যখন শুরু হয়, তখন তিনি ও সাইরা দুবাইয়ে ছিলেন। অন্যদিকে তাঁর স্বামী মহেশ ভূপতি কর্মসূত্রে ছিলেন লন্ডনে। লারা মূলত মেয়ের টেনিস কোচিংয়ের জন্য দুবাইয়ে গিয়েছিলেন, যাতে সাইরা সেখানে দক্ষ টেনিস কোচের কাছে প্রশিক্ষণ নিতে পারে। কিন্তু গিয়েই বিপাকে পড়েন! তবে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে সংযুক্ত আরব আমিরাত প্রশাসন যেভাবে সবার নিরাপত্তা নিশ্চিত করেছে, তার ভূয়সী প্রশংসা করেন লারা। শেষমেশ ফুজাইরাহ থেকে বিমানে চড়ে ভারতে পৌঁছালেন বলিউড অভিনেত্রী। ঠিক কী জানালেন তিনি?  

একের পর এক বিস্ফোরণ! দুবাই থেকে অভিনেত্রী বললেন, ‘পরিস্থিতি ভয়ংকর’

লারা দত্তর মন্তব্য, ‘আমরা জেবেল আলী বন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে থাকছিলাম, যেখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে বোমাবর্ষণ হচ্ছে। তাই খানিক ঝুঁকি নিয়েই আমার স্বামী ও পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিলাম। সেই বিপজ্জনক এলাকা থেকে দুই ঘণ্টা গাড়ি চালিয়ে ফুজাইরাহ পৌঁছাই। তার ঠিক আগের দিনই ফুজাইরাহ বন্দর এবং সেখানকার তেল শোধনাগারে বোমা হামলা চালানো হয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অক্ষয় কুমার ফোন করে খোঁজ নিলে আমি তাকে রসিকতা করে বললাম, মনে হচ্ছে যেন আমি “এয়ারলিফট ২” সিনেমায় অভিনয় করছি।’

ইন্ডিয়া টুডে অবলম্বনে

লারা দত্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source