বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে চাকরি, বেতন ৪০,০০০ টাকা
· Prothom Alo

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) চিকিৎসক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১ জন পুরুষ ও ১ জন নারী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির সদর দপ্তর এবং ঢাকার জোনাল ও শাখা অফিসসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করবেন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা।
চাকরির বিবরণ
পদের নাম: চিকিৎসক
পদ সংখ্যা: ২ (পুরুষ ১ জন ও নারী ১ জন)
বয়স: ২৫–৬০ বছর।
Visit sportbet.rodeo for more information.
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বিএমডিসি কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ থেকে ন্যূনতম এমবিবিএস/বিডিএস ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদ। চিকিৎসাকাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
প্রাথমিকে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীরবেতন–ভাতা
৪০,০০০ টাকা এবং উৎসব বোনাস।
নির্ধারিত সময়
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা (প্রতিদিন)। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দুই শিফটের যেকোনো একটিতে দায়িত্ব পালন করতে হবে।
ফায়ার সার্ভিসে বড় নিয়োগ, ৯ পদে নেবে ১৯৭ জনআবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রশাসন বিভাগ, সদর দপ্তর, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন বরাবর পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ
২০ এপ্রিল ২০২৬
জনপ্রিয় অনেক গ্র্যাজুয়েট ডিগ্রি আর্থিকভাবে লাভজনক নয়, বলছে গবেষণা