বাড়িতে থাকা মসলা দিয়ে যেভাবে মলা মাছের চচ্চড়ি রাঁধবেন

· Prothom Alo

মলা মাছের চচ্চড়ির রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

মলা মাছের চচ্চড়ি

উপকরণ

  • মলা মাছ ২৫০ গ্রাম

    Visit turconews.click for more information.

  • পেঁয়াজের কুচি ২-৩টি

  • কাঁচা মরিচ ৭–৮টি (ফাটা)

  • হলুদগুঁড়া আধা চা-চামচ

  • লাল মরিচগুঁড়া ১ চা-চামচ

  • ধনেগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • রসুনবাটা ১ চা-চামচ

  • শর্ষের তেল ৩-৪ টেবিল চামচ।

প্রণালি

  • ২–৩টি কাঁচা মরিচ আর ১ টেবিল চামচ শর্ষের তেল আলাদা করে রেখে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

  • ২-৩ মিনিট ভালোভাবে মাখলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে স্বাদ বাড়াবে।

  • এভাবে ১০ মিনিট ঢেকে রেখে দিন।

  • কড়াইতে ১ টেবিল চামচ শর্ষের তেল গরম করুন। পুরো মাখানো মিশ্রণ একসঙ্গে কড়াইতে ঢেলে দিন।

  • ঢেকে অল্প আঁচে রান্না করুন। মাঝেমধ্যে হালকা নেড়ে দিন—মাছ যেন ভেঙে না যায়, তা খেয়াল রাখুন।

  • আলাদা করে পানি দেওয়ার দরকার নেই (পেঁয়াজ থেকেই পানি বের হবে)।

  • তেল ওপরে উঠে এলে বাকি কাঁচা মরিচ দিন।

  • চাইলে শেষে ১ চা-চামচ কাঁচা শর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন।

ঈদে রাফীর নায়িকারা কী রাঁধবেন

Read full story at source