জ্বালানি তেলের সংকট আপনার খরচ বাড়াবে কীভাবে
· Prothom Alo

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারে। বিভিন্ন তেলের পাম্পে যানবাহনের লাইন পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এদিকে সরকারের মজুতেও টান পড়ছে।
Visit moryak.biz for more information.
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। এ অবস্থা আরও কিছুদিন চলমান থাকলে বাংলাদেশকেও বেশি দামে জ্বালানি তেল কিনতে হবে। ফলে স্থানীয় বাজারে অকটেন, পেট্রল, ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে। আবার জ্বালানি তেল রেশনিং করলেও তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।
সব মিলিয়ে তেলের দামের ওঠানামা বা সংকটের সময়ে সরাসরি পরিবারের ব্যয়ে প্রভাব ফেলে। তাই আগেভাগে পরিকল্পনা করাই সবচেয়ে কার্যকর উপায়।
কীভাবে প্রভাব পড়ে
১. আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বাড়ে। এতে সরকারের খরচ বাড়ে, ডলার বেশি খরচ হয়। রিজার্ভে টান পড়ে।
২. আমদানিনির্ভর জ্বালানির কারণে দেশে মূল্য সমন্বয়ের চাপ তৈরি হয়।
৩. তেলের দাম বাড়লে উন্নয়নশীল দেশে মূল্যস্ফীতি বাড়ে।
৪. জ্বালানি ব্যয় বাড়লে প্রথমেই উৎপাদন ও পরিবহন খরচ বাড়ে। পরে তা জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়।
কোথায় খরচ বাড়ে
১. বাস, ট্রাকসহ পরিবহন ভাড়া বৃদ্ধি।
২. পাইকারি বাজারে পণ্যের দাম বাড়ে।
৩. খুচরা পর্যায়ে চাল, সবজি, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম বাড়ে।
৪. বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ায় শিল্পপণ্যের দামেও চাপ সৃস্টি হয়।
পরিবারগুলো কী করবে
১. মাসিক বাজেট তৈরি করে তা পরিকল্পনা অনুসারে খরচ করা।
২. অপ্রয়োজনীয় যাতায়াত কমানো।
৩. পরিকল্পিতভাবে একবারে বাজার করা, অপ্রয়োজনীয় পণ্য না কেনা।
৪. জ্বালানিনির্ভর খরচ (যাতায়াত, বিদ্যুৎ) কমানোর চেষ্টা
বাড়তি সতর্কতা
১. জরুরি তহবিল (৩–৬ মাসের খরচ) গড়ে তোলা।
২. হঠাৎ দাম বাড়লে আতঙ্কে বেশি কেনাকাটা না করা।
৩. বাজারদর নিয়মিত যাচাই করা।