একঝলক (২৮ মার্চ ২০২৬)

· Prothom Alo

ফিলিং স্টেশনে ‘তেল নেই’ সাইনবোর্ড লাগানো। এরপরও যানবাহন নিয়ে অপেক্ষায় অনেকেই। নিকুঞ্জ, ঢাকা, ২৮ মার্চঈদের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে রাজধানীতে ফিরছে নগরবাসী। কমলাপুর, ঢাকা, ২৮ মার্চহাওরে পানি বাড়লে যাতায়াতের অন্যতম মাধ্যম হবে নৌকা। তাই পুরোনো নৌকা মেরামতে ব্যস্ত কয়েকজন। বাইশটিলা, সদর, সিলেট, ২৮ মার্চদৌলতদিয়ায় ফেরিঘাটে বাসডুবির পর থেকে সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। ৩ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া, রাজবাড়ী, ২৮ মার্চখানাখন্দের কারণে ঢাকা-পেন্নাই-মতলব সড়কের কিছু অংশ বেহাল। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ মার্চসৌরবিদ্যুৎ দিয়ে মোটরসাইকেলের ব্যাটারি চার্জ করছেন এক মেকানিক। ডাকবাংলো সড়ক এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ২৮ মার্চসাঙ্গু নদে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। সাঙ্গু সেতু, বান্দরবান, ২৮ মার্চঈদের ছুটি কাটিয়ে যানবাহনের অপেক্ষায় ঢাকা অভিমুখী যাত্রীরা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ মার্চকয়েক দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে। উফতার হাওর, সদর, সিলেট, ২৮ মার্চহাওরের জমিতে বৃষ্টির পানি জমেছে। সেই পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে এসেছেন এক ব্যক্তি। পিঠাকরা হাওর, সদর, সিলেট, ২৮ মার্চসড়কের ধারে মাথাল তৈরি করছেন এক ব্যক্তি। মাথালগুলো পাইকারিতে বিক্রি করেন। রামেশ্বরপুর নিশুপাড়া এলাকা, গাবতলী, বগুড়া, ২৮ মার্চবন্ধুসভা আয়োজিত মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে এক শিক্ষার্থী তাঁর শিশুসন্তানকে সঙ্গে নিয়ে অংশ নেন। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তন, নাটোর, ২৮ মার্চখেত থেকে তুলে আনা মিষ্টিকুমড়ার শাক বিক্রির জন্য আঁটি বাঁধছেন এক মারমা নারী। বটতলী, বান্দরবান, ২৮ মার্চ

Visit saltysenoritaaz.org for more information.

Read full story at source