রাঙা হাতে মেহেদি উৎসব
· Prothom Alo
বগুড়া শহরের রেলস্টেশন ও হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডের পাশের বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘রাঙা হাতে মেহেদি উৎসব’ করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। ১৮ মার্চ অনুষ্ঠিত এই উৎসবে ৩৫ শিশুর হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রঙে।
ঈদের আনন্দকে পরিপূর্ণ ও সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন বলে জানান সভাপতি তুষার চন্দ্র।
Visit rouesnews.click for more information.
শিশুদের হাত বন্ধুরা রাঙিয়ে দেন মেহেদির রঙেমেহেদি উৎসবে আরও উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সহসভাপতি রাইসা রাসমিন ও অভিষেক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইতি খাতুন ও নাফিউল শেখ, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হাসান, প্রচার সম্পাদক ইসরাক চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শার্মীলা ইসলাম, ম্যাগাজিন সম্পাদক রিজওয়ানুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কনিকা শেখ, মাইশা আনিকা, ঈশিতা খাতুন, রুবায়েত ইসলাম খান ও বন্ধু শিবলী।