ঝরনার কূপে ডুবে ছিল পর্যটকের লাশ

· Prothom Alo

চট্টগ্রামের মিরসরাইয়ে নাপিত্তাছাড়া ঝরনা থেকে এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় জানা না গেলেও সঙ্গের ব্যাগ দেখে পুলিশের অনুমান তিনি পর্যটক। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলা খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার একটি কূপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

Visit amunra.qpon for more information.

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনার টুপি কাটা কুম এলাকার একটি কূপে ডুবন্ত লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ বেলা দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় নিহত পর্যটকের লাশ উদ্ধার করে আনে।

দুর্ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে গিয়েছিলেন মিরসরাই থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল ফারুক। প্রথম আলোকে তিনি বলেন, ‘উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনা এলাকায় কূপের পানিতে একজনের লাশ ডুবে আছে—এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় উদ্ধার করি। নিহত ব্যক্তির পরনে আকাশি ও সাদা রঙের জার্সি ও চেক ট্রাউজার ছিল। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সঙ্গে একটি ব্যাকপ্যাক পাওয়া গেছে। ধারণা করছি, ঝরনায় ঘুরতে এসে পিচ্ছিল পাথুরে রাস্তায় পড়ে কূপে ডুবে তার মৃত্যু হয়েছে।’

এখনো নিহত পর্যটকের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Read full story at source