শাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
· Prothom Alo

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পালন করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তারক্ষী ও আশপাশের ছয়টি পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।
Visit asg-reflektory.pl for more information.
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, তেল, চিনি ও ডাল। বন্ধুসভার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
ঈদসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন শাবিপ্রবি বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সহসভাপতি কৌশিক ও বন্ধু হীরা। তাঁরা বলেন, ‘ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সামান্য এই প্রয়াস যদি কারও মুখে হাসি ফোটাতে পারে, তাহলেই আমাদের সার্থকতা।’