বিশ্বের কোন ফ্যাশন ব্র্যান্ড শপিং ব্যাগের জন্য কত দাম রাখে আর কারা ফ্রি দেয় ও কেন

· Prothom Alo

বিশ্বের বেশ কিছু বড় ফ্যাশন ব্র্যান্ড শপিং ব্যাগের জন্য আলাদা মূল্য রাখে। আবার অনেক ব্র্যান্ড দেয় ফ্রি ব্যাগ। কিন্তু কেন? দেখা যায়, একদিকে কিছু ব্র্যান্ড পরিবেশ রক্ষার জন্য ব্যাগের দাম নিচ্ছে, আবার অন্যদিকে বিলাসবহুল ব্র্যান্ডগুলো বিনামূল্যে ব্যাগ দিচ্ছে।

Visit sport-newz.biz for more information.

বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডে কেনাকাটা মানেই শুধু পোশাক বা অ্যাকসেসরিজ নয়—সঙ্গে পাওয়া যায় একটি বিশেষ শপিং ব্যাগও। অনেক ক্ষেত্রে এই ব্যাগগুলো নিজেই হয়ে ওঠে স্ট্যাটাস বা ব্র্যান্ড আইডেন্টিটির অংশ।

এই ব্যাগগুলো নিজেই হয়ে ওঠে স্ট্যাটাস বা ব্র্যান্ড আইডেন্টিটির অংশ

তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে, কিছু বড় ব্র্যান্ড আর আগের মতো বিনামূল্যে শপিং ব্যাগ দিচ্ছে না। আবার অনেক বিলাসবহুল ব্র্যান্ড এখনো বিনামূল্যে ব্যাগ দিয়ে থাকে।

যে ব্র্যান্ডগুলো ব্যাগের জন্য দাম নেয়

বিশ্বের বেশ কিছু বড় ফ্যাশন ব্র্যান্ড পরিবেশ সুরক্ষা এবং টেকসই উদ্যোগের অংশ হিসেবে শপিং ব্যাগের জন্য আলাদা মূল্য নিচ্ছে। উদাহরণ হিসেবে জারা  ও এইচঅ্যান্ডএম এর কথা বলা যায়। অনেক দেশে এই ব্র্যান্ডগুলো কাগজ বা কাপড়ের ব্যাগের জন্য আলাদা দাম নেয়।

যারা কাগজ বা কাপড়ের ব্যাগের জন্য আলাদা দাম নেয়

সাধারণত এসব ব্যাগের দাম ০.১০ থেকে ১ ডলার পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ থেকে ১০০ টাকার মতো। ইউনিক্লোও একই নীতি অনুসরণ করে। তাদের অনেক স্টোরে কাগজের ব্যাগ নিতে চাইলে আলাদা করে টাকা দিতে হয়।

প্রাইমার্ক-এর মতো কিছু রিটেইল ব্র্যান্ডও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ বিক্রি করে থাকে

প্রাইমার্ক-এর মতো কিছু রিটেইল ব্র্যান্ডও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ বিক্রি করে থাকে, যার মূল্যমান সাধারণত ১ থেকে ৩ ডলার পর্যন্ত। এই নীতির মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের অপ্রয়োজনীয় ব্যাগ ব্যবহার কমাতে উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা।

যে বিলাসবহুল ব্র্যান্ডগুলো এখনো ফ্রি ব্যাগ দেয়

অন্যদিকে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডগুলো এখনো তাদের স্বাক্ষরধর্মী শপিং ব্যাগ বিনামূল্যে দিয়ে থাকে। কারণ এই ব্যাগগুলোই অনেক সময় ব্র্যান্ডের পরিচিতির অংশ হয়ে দাঁড়ায়। যেমন গুচ্চি, প্রাদা, লুই ভিতোঁ, শ্যানেল, দিওর। এই ব্র্যান্ডগুলোতে কোনো পণ্য কিনলে সাধারণত খুব যত্নসহকারে প্যাক করা একটি শক্ত কাগজের ব্যাগ দেওয়া হয়।

এই ব্যাগগুলোই অনেক সময় ব্র্যান্ডের পরিচিতির অংশ হয়ে দাঁড়ায়

অনেক সময় এর সঙ্গে থাকে রিবন, টিস্যু পেপার বা ডাস্ট ব্যাগ। এসব ব্যাগ এতটাই আকর্ষণীয় হয় যে অনেক ক্রেতা এগুলো আলাদা করে সংরক্ষণ করে রাখেন বা পুনরায় ব্যবহার করেন। কালেকটিবল হিসেবে ব্যবহার হয় বলেই এই ব্র্যান্ডগুলো এই কমপ্লিমেন্টারি ব্যাগগুলো ফ্রি দেয়।

কেন কিছু ব্র্যান্ড ফ্রি ব্যাগ দেয় না

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে।

১. পরিবেশ সুরক্ষা

প্রতি বছর কোটি কোটি শপিং ব্যাগ ব্যবহার হয়ে থাকে। এগুলোর বড় অংশই একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। তাই অনেক কোম্পানি ব্যাগের জন্য সামান্য মূল্য নিয়ে মানুষকে সচেতন করতে চায়।

২. টেকসই ফ্যাশন নীতি

বর্তমানে ফ্যাশন শিল্পে সাস্টেইনেবিলিটি বা টেকসই উৎপাদন একটি বড় ট্রেন্ড। ব্যাগের জন্য টাকা নেওয়া এই নীতিরই অংশ।

৩. খরচ নিয়ন্ত্রণ

শপিং ব্যাগ তৈরি করতেও কোম্পানির খরচ হয়। তাই অনেক ব্র্যান্ড আলাদা মূল্য নিয়ে সেই খরচ সামাল দেয়।

একদিকে কিছু ব্র্যান্ড পরিবেশ রক্ষার জন্য ব্যাগের দাম নিচ্ছে, আবার অন্যদিকে বিলাসবহুল ব্র্যান্ডগুলো বিনামূল্যে ব্যাগ দিচ্ছে

ব্যাগও হয়ে উঠছে ব্র্যান্ড কালচার

মজার বিষয় হলো, অনেক ক্ষেত্রে শপিং ব্যাগই ব্র্যান্ডের এক ধরনের বিজ্ঞাপন হিসেবে কাজ করে। রাস্তায় কেউ যখন গুচ্চি বা প্রাদার ব্যাগ হাতে নিয়ে হাঁটে, তখন সেটি একধরনের দৃশ্যমান ব্র্যান্ড প্রচার। তাই একদিকে কিছু ব্র্যান্ড পরিবেশ রক্ষার জন্য ব্যাগের দাম নিচ্ছে, আবার অন্যদিকে বিলাসবহুল ব্র্যান্ডগুলো বিনামূল্যে ব্যাগ দিয়ে তাদের ব্র্যান্ড অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলছে। ফলে আজকের ফ্যাশন দুনিয়ায় শপিং ব্যাগ আর শুধু ব্যাগ নয়—এটি হয়ে উঠেছে স্টাইল, সচেতনতা এবং ব্র্যান্ড পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র: নিউজ এইটিন, ডেইলি সান

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source