লক্ষ্য অর্জনের জন্য আরও সক্রিয় হয়ে উঠবেন কোন রাশির জাতক
· Prothom Alo
![]()
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (১৪ মার্চ–২০ মার্চ ২০২৬)
Visit likesport.biz for more information.
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল)
মেষ রাশিএ সপ্তাহে নতুন বিনোয়োগ ও আর্থিক ইস্যুতে সচেতন হওয়া জরুরি। পুরোনো বিনিয়োগ থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা কমবে। তবে নতুন পরিচিতি, বন্ধু বা নেটওয়ার্কের মাধ্যমে কিছু ভালো সুযোগ আসতে পারে। কোনো পুরোনো পরিকল্পনা হঠাৎ বাস্তবায়নের সুযোগও তৈরি হতে পারে। তবে কখনো কখনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটু অস্থিরতা বা তাড়াহুড়া দেখা দিতে পারে। তাই গুরুত্বপূর্ণ বিষয়ে ধীরে ও ভেবে সিদ্ধান্ত নেওয়া ভালো।
খরচের দিকটি এ সময় একটু বেশি খেয়াল করতে হবে। প্রয়োজনীয় কাজ, বিদেশ ভ্রমণ, চিকিৎসা বা পরিবারের কোনো প্রয়োজনের কারণে অর্থ ব্যয় বাড়তে পারে। তাই অর্থ ব্যবস্থাপনায় একটু সতর্ক থাকা ভালো। একই সঙ্গে একাকিত্বে কিছু সময় কাটানোর ইচ্ছা বা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে।
যোগাযোগ, সংক্ষিপ্ত ভ্রমণ বা নতুন কিছু শেখার ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা রয়েছে। নতুন দক্ষতা রপ্ত করা, লেখালেখি বা যোগাযোগভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো অগ্রগতি হতে পারে। নিজের মতামত প্রকাশের সাহসও বাড়বে।
সম্পর্ক, সৃজনশীলতা বা সন্তানের বিষয় নিয়ে কিছুটা বিভ্রান্তি বা অনিশ্চয়তা থাকতে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত আশা করলে পরে হতাশা আসতে পারে। তাই বাস্তবতা মাথায় রেখে এগোনো ভালো।
আর্থিক ব্যয় ও মানসিক অস্থিরতার দিকটিও ভারসাম্য রেখে সামলাতে হবে। শান্তভাবে পরিকল্পনা করলে সপ্তাহের শেষ দিকে কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে)
বৃষ রাশিআপনার কাজ ও পেশাগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। দায়িত্ব বাড়তে পারে এবং কাজের চাপও কিছুটা বেশি অনুভূত হতে পারে। কোনো নতুন কাজ, প্রকল্প বা সিদ্ধান্তের কারণে আপনাকে বেশি মনোযোগ দিতে হতে পারে। ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে এর ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সময়ে আপনার সামাজিক যোগাযোগ ও বন্ধুমহলে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন পরিকল্পনা বা ভবিষ্যতের কোনো লক্ষ্য নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা পরিকল্পনার দিকে এগোনোর সুযোগও তৈরি হতে পারে।
অর্থ ও পরিবারের ক্ষেত্রে তুলনামূলকভাবে স্থিতিশীল সময় থাকতে পারে। পরিবারের কারও কাছ থেকে সহায়তা বা ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা আছে। অর্থসংক্রান্ত কিছু পরিকল্পনা এ সময়ে বাস্তবায়নের সুযোগ পেতে পারেন।
তবে বাড়ি বা পারিবারিক পরিবেশে মাঝেমধ্যে অস্থিরতা বা মানসিক চাপ অনুভূত হতে পারে। পরিবারের কারও স্বাস্থ্য বা ঘরসংক্রান্ত কোনো বিষয়ে চিন্তা আসতে পারে। শান্তভাবে পরিস্থিতি সামলানোই এখানে সবচেয়ে ভালো উপায়।
সার্বিকভাবে এ সপ্তাহ আপনার জন্য কাজ ও দায়িত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। ধৈর্য ধরে এগোলে ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন)
মিথুন রাশিআপনার কর্মজীবন ও লক্ষ্য নিয়ে বিশেষভাবে ব্যস্ততা দেখা দিতে পারে। কাজের জায়গায় নতুন দায়িত্ব, নতুন পরিকল্পনা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। ঊর্ধ্বতন ব্যক্তিদের নজরে আসার সম্ভাবনাও রয়েছে। নিজের দক্ষতা দেখানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে।
একই সঙ্গে উচ্চশিক্ষা, দূরের ভ্রমণ বা নতুন কোনো জ্ঞান অর্জনের বিষয়ে আগ্রহ বাড়তে পারে। তবে এ বিষয়ে মাঝেমধ্যে বিভ্রান্তি বা পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি ভালোভাবে যাচাই করে নেওয়া ভালো।
ব্যক্তিগত দিক থেকে এ সময়ে আত্মবিশ্বাস বাড়তে পারে এবং নিজের উন্নতির দিকে বেশি মনোযোগ দিতে পারেন। নিজের চিন্তাভাবনা পরিষ্কারভাবে প্রকাশ করার ক্ষমতাও বাড়বে। অনেক দিন ধরে যে বিষয়গুলো নিয়ে ভাবছিলেন, সেগুলো বাস্তবায়নের ইচ্ছা আরও শক্ত হতে পারে।
সংক্ষিপ্ত ভ্রমণ বা যোগাযোগের ক্ষেত্র কিছুটা কম সক্রিয় থাকতে পারে। মাঝেমধ্যে কাছের মানুষের সঙ্গে ভুল–বোঝাবুঝি হওয়ার আশঙ্কাও আছে। তাই কথাবার্তায় ধৈর্য রাখা ভালো।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই)
কর্কট রাশিএ সপ্তাহে আপনার চিন্তাভাবনা ও মানসিক দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন কিছু শেখা, আধ্যাত্মিক বা দার্শনিক বিষয় নিয়ে ভাবা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীরভাবে চিন্তা করার প্রবণতা বাড়তে পারে। কোনো দূরের ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগও সামনে আসতে পারে।
তবে হঠাৎ কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি বা মানসিক চাপের আশঙ্কাও থাকতে পারে। কোনো পুরোনো সমস্যা বা গোপন বিষয় হঠাৎ সামনে চলে আসতে পারে, যা সাময়িক অস্থিরতা তৈরি করতে পারে। তাই এ সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো গুরুত্বপূর্ণ। কিছু আইনি জটিলতার সমাধান হতে পারে।
একাডেমিক ক্যারিয়ার, গবেষণা, আধ্যাত্মিকতা, ধ্যান বা নিজের মানসিক শান্তির জন্য কিছু সময় দেওয়া উপকারী হতে পারে।
অর্থ ও পারিবারিক বিষয়ে একটু সতর্ক থাকা ভালো। কথাবার্তায় ভুল–বোঝাবুঝি বা অর্থ নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা তৈরি হতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা ও ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।
দাম্পত্য জীবন কিংবা বিবাহ–সংক্রান্ত ইস্যুতে সপ্তাহটি অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট)
সিংহ রাশিআপনার সম্পর্ক ও মানুষের সঙ্গে যোগাযোগের দিকটি বেশ সক্রিয় থাকতে পারে। ব্যক্তিগত সম্পর্ক, দাম্পত্য বা ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত সামনে আসতে পারে। কখনো কখনো কর্মক্ষেত্রে মতভেদ বা উত্তেজনা তৈরি হতে পারে। তাই ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে জীবনে হঠাৎ কিছু পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে, যা আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করতে পারে। কোনো পুরোনো বিষয় বা চাপের কারণে মানসিকভাবে একটু অস্থিরতা অনুভূত হতে পারে। এমন সময়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি ভালোভাবে বোঝা দরকার।
পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যার দিকে নজর রাখা উচিত। একই সঙ্গে অতিরিক্ত কাজের চাপ ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত বিশ্রাম, রুটিনমাফিক জীবনযাপনের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
বন্ধু, পরিচিত মানুষ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু ভালো সুযোগও সামনে আসতে পারে। কোনো নতুন পরিকল্পনা বা লক্ষ্য নিয়ে আলোচনা হতে পারে, যা ভবিষ্যতে লাভের সম্ভাবনা তৈরি করতে পারে। বন্ধুদের সহায়তা এ সময়ে কাজে লাগতে পারে।
তবে নিজের ভেতরের আত্মবিশ্বাস মাঝেমধ্যে একটু কম অনুভূত হতে পারে বা নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। তাই নিজের শক্তি ও অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখা জরুরি।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশিক্যারিয়ার বা কাজের পরিবেশ ও দৈনন্দিন দায়িত্বগুলো বেশ গুরুত্ব পেতে পারে। অনেক কাজ একসঙ্গে সামলাতে হতে পারে। কিছু নতুন দায়িত্বও আপনার ওপর আসতে পারে। তবে ধৈর্য ধরে ও পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে কাজের ক্ষেত্রে ভালো অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য ও দৈনন্দিন অভ্যাসের দিকেও মনোযোগ দেওয়া দরকার। কাজের চাপের কারণে কখনো কখনো ক্লান্তি বা মানসিক চাপ অনুভূত হতে পারে। তাই বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত রুটিন বজায় রাখা এ সময়ে গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে। কাছের মানুষ বা সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। কখনো কখনো মতভেদ বা ভুল–বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে খোলামেলা কথা বললে পরিস্থিতি সহজে সামলানো সম্ভব।
পেশাগত জীবনে নতুন সুযোগ বা উন্নতির সম্ভাবনাও দেখা দিতে পারে। আপনার কাজের দক্ষতা বা পরিশ্রম কারও নজরে আসতে পারে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক পথ তৈরি করতে পারে।
তবে মাঝেমধ্যে একাকিত্ব বা একান্ত দুশ্চিন্তা অনুভূত হতে পারে। তাই নিজের মানসিক শান্তির জন্য কিছু সময় নিজের মতো করে কাটানো ভালো।
বিদেশ–সংক্রান্ত ইস্যুতে দীর্ঘসূত্রতা কিংবা সাময়িক অনিশ্চিয়তা তৈরি হতে পারে। ধৈর্য রাখা জরুরি।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
তুলা রাশিদৈনন্দিন কাজ ও দায়িত্বের চাপ কিছুটা বেশি অনুভূত হতে পারে। কাজের জায়গায় নতুন দায়িত্ব বা অতিরিক্ত কাজ আসতে পারে, যার কারণে আপনাকে আরও মনোযোগী ও সংগঠিত হতে হবে। ধৈর্য ধরে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে যেতে পারে।
প্রেম, সৃজনশীলতা বা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ওঠানামা থাকতে পারে। কোনো বিষয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে, আবার পরে সেই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাও হতে পারে। তাই আবেগের পরিবর্তে বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া ভালো।
ভাগ্য বা সুযোগের দিক থেকে এ সময়ে কিছু ইতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো শিক্ষক, অভিজ্ঞ ব্যক্তি বা পরিবারের বড় কারও কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। ভ্রমণ, উচ্চশিক্ষা বা নতুন কিছু শেখার সুযোগও আসতে পারে।
বন্ধু বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে মাঝেমধ্যে দূরত্ব বা ভুল–বোঝাবুঝি দেখা দিতে পারে। কোনো পুরোনো বন্ধুত্বে আগের মতো ঘনিষ্ঠতা না থাকলেও এতে বেশি চিন্তা করার দরকার নেই।
পরিবারের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়, আর্থিক চাপের কারণ হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
বৃশ্চিক রাশিএ সপ্তাহে আপনার সৃজনশীলতা ও ব্যক্তিগত অনুভূতির দিকটি বেশ ফোকাস পাবে। নতুন কিছু ভাবা, নতুন আইডিয়া তৈরি করা বা নিজের প্রতিভা প্রকাশ করার সুযোগ আসতে পারে। যাঁরা পড়াশোনা বা সৃজনশীল কাজে যুক্ত, তাঁদের জন্য এ সময়ে কিছু ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। প্রেম বা আবেগের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ অনুভূতি সামনে আসতে পারে।
তবে পারিবারিক পরিবেশ বা ঘর–সংক্রান্ত বিষয়ে মাঝেমধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। পরিবারের কারও সঙ্গে মতভেদ বা বাড়ির কোনো বিষয়ে দুশ্চিন্তা আসতে পারে। এমন পরিস্থিতিতে শান্তভাবে কথা বলা ও ধৈর্য ধরে বিষয়টি সামলানোই ভালো।
এ সময়ে জীবনে কিছু হঠাৎ পরিবর্তন বা নতুন উপলব্ধি আসতে পারে। কোনো গোপন বা দীর্ঘদিনের বিষয় সামনে আসতে পারে, যা আপনাকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। এ অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠতে পারে।
পেশাগত জীবনে মাঝেমধ্যে অনিশ্চয়তা বা দ্বিধা তৈরি হতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন যে কোন পথে এগোনো উচিত। এমন সময়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি বোঝা ভালো।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
ধনু রাশিপরিবার ও ব্যক্তিগত জীবনের দিকটি বেশি গুরুত্ব পেতে পারে। বাড়ি, পরিবার বা ব্যক্তিগত আরামের বিষয় নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, ঘর–সংক্রান্ত কোনো পরিকল্পনা করা বা পুরোনো কোনো বিষয় সমাধানের চেষ্টা হতে পারে।
একই সঙ্গে আপনার সাহস ও উদ্যোগের দিকটি বাড়তে পারে। নতুন কিছু শুরু করার ইচ্ছা জাগতে পারে এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার প্রবণতাও বাড়বে। সংক্ষিপ্ত ভ্রমণ, যোগাযোগ বা নতুন মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে কিছু সুযোগ সামনে আসতে পারে।
সম্পর্কের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কাছের মানুষ বা সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়তে পারে। একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করা বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও থাকতে পারে।
তবে মাঝেমধ্যে নিজের বিশ্বাস বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু দ্বিধা তৈরি হতে পারে। কোনো বিষয়ে আপনি ভাবতে পারেন যে সঠিক পথটি কোনটি। এমন সময়ে তাড়াহুড়া না করে ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়া ভালো। এ সপ্তাহে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। এ ছাড়া অর্থের অপচয় কিংবা অতিরিক্ত অর্থ ব্যয় আর্থিক চাপ সৃষ্টি করতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
মকর রাশিযোগাযোগ, চিন্তাভাবনা ও নতুন উদ্যোগের দিক অগ্রাধিকার পাবে। নতুন কিছু শেখা, নতুন আইডিয়া নিয়ে কাজ করা বা ছোট কোনো পরিকল্পনা শুরু করার সুযোগ আসতে পারে। কাছের মানুষদের সঙ্গে আলোচনা বা পরামর্শের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও সামনে আসতে পারে।
অর্থ ও পারিবারিক বিষয়ে একটু সতর্ক থাকা ভালো। কথাবার্তায় কখনো কখনো ভুল–বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে। তাই আবেগের বদলে শান্তভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করলে পরিস্থিতি সহজে সামলানো যাবে।
কাজ বা দায়িত্বের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার পরিশ্রম বা নিয়মিত প্রচেষ্টা ভালো ফল দিতে শুরু করতে পারে। দৈনন্দিন কাজের মধ্যে কিছু নতুন সুযোগ বা পরিবর্তনও আসতে পারে।
তবে মাঝেমধ্যে হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে, যা সাময়িকভাবে আপনাকে চিন্তায় ফেলতে পারে। এমন সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা গুরুত্বপূর্ণ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশিআপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নিজের সিদ্ধান্ত নিয়ে এগোতে চাইবেন এবং অনেক বিষয়ে নেতৃত্ব নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। নতুন কিছু শুরু করার ইচ্ছা জাগতে পারে এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য আরও সক্রিয় হয়ে উঠবেন।
তবে কখনো কখনো আচরণ বা কথাবার্তায় একটু তাড়াহুড়া বা উত্তেজনা দেখা দিতে পারে। অন্যদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য রাখা এবং পরিস্থিতি ভালোভাবে বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ। না হলে ছোট বিষয় থেকেও ভুল–বোঝাবুঝি তৈরি হতে পারে।
অর্থ ও পারিবারিক বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ চিন্তা বা পরিকল্পনা সামনে আসতে পারে। অর্থ ব্যবস্থাপনা, ভবিষ্যতের সঞ্চয় বা পরিবারের প্রয়োজন নিয়ে আলোচনা হতে পারে। সঠিক পরিকল্পনা করলে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে পারে।
পড়াশোনা বা সৃজনশীল কাজে ইতিবাচক সম্ভাবনা দেখা যেতে পারে। নতুন কিছু শেখা, নিজের প্রতিভা প্রকাশ করা বা কোনো সৃজনশীল কাজ শুরু করার ভালো সময় হতে পারে।
তবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মাঝেমধ্যে দূরত্ব বা মানসিক বিচ্ছিন্নতা অনুভূত হতে পারে। কোনো ঘনিষ্ঠ মানুষের সঙ্গে মতভেদ হলে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই ভালো।
অবিবাহিত ব্যক্তিদের বিয়ের সম্ভাবনা কিংবা দাম্পত্য জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। পার্টনারশিপ কিংবা অংশীদারত্বের মাধ্যমে নতুন কিছু শুরু করার জন্য সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
মীন রাশিএ সপ্তাহে আপনার ব্যক্তিত্ব ও চিন্তাভাবনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অনুভূত হতে পারে। ব্যক্তিগত ইমেজ বাড়ানোর জন্য সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক। নিজের জীবন, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গভীরভাবে ভাবার প্রবণতা বাড়তে পারে। আপনি হয়তো নতুনভাবে নিজেকে গড়ে তোলার বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারেন।
তবে এ সময়ে মাঝেমধ্যে মানসিক চাপ বা একাকিত্ব অনুভূত হতে পারে। নিজের ভেতরের চিন্তা বা দুশ্চিন্তা নিয়ে আপনি একটু বেশি ভাবতে পারেন। তাই মানসিক শান্তির জন্য কিছু সময় নিজের মতো করে কাটানো, বিশ্রাম নেওয়া বা আধ্যাত্মিক কাজে মন দেওয়া উপকারী হতে পারে।
পারিবারিক জীবন বা বাড়ির পরিবেশে কিছু ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো বা বাড়ি–সংক্রান্ত কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। এতে মানসিক স্বস্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
কাজ বা প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে ধীরে ধীরে অগ্রগতি হতে পারে। কোনো সমস্যা বা বাধা থাকলেও আপনি তা ধৈর্য ধরে মোকাবিলা করতে পারবেন। নিজের নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলা এ সময়ে আপনাকে সাহায্য করবে।
রাশমিকা-বিজয়ের বিয়ের ছবিগুলো দেখুন