সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আবেদন শেষ ১১ মার্চ
· Prothom Alo

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগে আবেদন চলছে। ১৬ পদের নিয়োগে আবেদনের শেষ তারিখ ১১ মার্চ ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: অধ্যাপক (পদার্থবিজ্ঞান বিভাগ) (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ (স্কেল ৪.০০) থাকতে হবে। সনাতন পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে সব পর্যায়ে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম ১০ বছরসহ ন্যূনতম ২২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল/সমমান ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৭ বছরসহ ন্যূনতম ১৭ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৫ বছরসহ ন্যূনতম ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড–৩)
Visit chickenroad-game.rodeo for more information.
অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা: সংকটের মুখে বাংলাদেশের শিক্ষার্থীরা২. পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক (সিভিল/আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং/আর্কিটেকচার) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমগ্রেড থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিকল্পনা ও উন্নয়ন/প্রকৌশল কাজে অতিরিক্ত পরিচালক (পওউ)/সমমান পদে সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতাসহ ১ম শ্রেণির পদে মোট ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
৩. পদের নাম: উপপরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৩ বছর মেয়াদি বাণিজ্য বিভাগে (অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ব্যবসা প্রশাসন/ব্যবস্থাপনা/ ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং)/অর্থনীতি/পরিসংখ্যান/গণিত বিষয়ে ডিগ্রির অধিকারী হতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১ম শ্রেণির (৯ম গ্রেড) কর্মকর্তা হিসাবে ১০ বছর চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)/সমমান (৭ম গ্রেড) পদে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
৪. পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী হতে হবে।
অথবা প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাসের পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৫. পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ/টেকনিক্যাল ট্রেনিং সেন্টার/সমজাতীয় সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে ভোকেশনাল/কারিগরি যেকোনো ট্রেডে এইচএসসি পাস হতে হবে। সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং/প্লাম্বার/সেনিটারি প্লাম্বিং সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ০৬ (ছয়) মাস মেয়াদি ট্রেনিং/প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৭. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি পাস। মেথর গোত্রের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের নিয়ম—
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম ডাকযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণ করতে হবে। ১ হতে ৪ নং পর্যন্ত পদের জন্য ৬ সেট এবং ৫ হতে ৭ নং পর্যন্ত পদের জন্য ২ সেট আবেদনপত্র প্রেরণ করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি—
১ থেকে ৪ নং পদের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা;
৫ নং পদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা;
৬ ও ৭ নং পদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা (সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে)।
আবেদনের শেষ তারিখ
১১ মার্চ ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।