আমিরের ‘স্লগার’ নিয়ে জবাব দিলেন অশ্বিন
· Prothom Alo

অভিষেক শর্মা জেনুইন ব্যাটসম্যান নাকি স্লগার?
Visit sport-newz.biz for more information.
ব্যাটিং পজিশন দেখে অভিষেককে স্লগার বলার সুযোগ নেই। তিনি ভারতীয় দলের ওপেনার! তবে টি–টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর অভিষেকের ব্যাটিং স্টাইল দেখে তাঁকে স্লগার বলেছিলেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির।
গতকাল অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি করার পর ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন আমিরের এই কথার জবাব দিয়েছেন।
আমির আসলে কী বলেছিলেন? পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠান ‘হার না-মানা হ্যায়’তে ২৫ বছর বয়সী অভিষেকের টেকনিক নিয়ে প্রশ্ন তুলে আমির বলেছিলেন, ‘আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে ওকে আমার স্রেফ একজন স্লগার মনে হয়েছে। আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই নয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর চায় সব বল যেন ওর পছন্দের জোনে পড়ে। যখন দেখব একটু মুভমেন্ট বা সুইং থাকা বল ও দারুণভাবে সামলাচ্ছে, কেবল তখনই আমি ওকে জেনুইন ব্যাটসম্যান হিসেবে মানব।’
অভিষেক শর্মাআপনি ওর খেলা নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু অভিষেক স্লগার নয়। বর্তমান সময়ের ক্রিকেটে ব্যাট ঘোরানোটা অসাধারণ পর্যায়ের।আমিরের স্লগার মন্তব্যের পর অভিষেক পাকিস্তান ও নামিবিয়ার বিপক্ষেও শূন্য রানে আউট হন। এরপর সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ১৫ রান। তবে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। এই ফিফটিই অশ্বিনকে জবাব দেওয়ার মঞ্চ তৈরি করে দিয়েছে।
ক্রিকেট খেলায় ছেলেকে মারতেন বাবা, সেই ছেলে এখন বিশ্বকাপে, বাবা না–ফেরার দেশেনিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘মোহাম্মদ আমিরের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি অভিষেক শর্মাকে একজন স্লগার বলেছেন। আমি শুধু একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই—আপনি ওর খেলা নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু অভিষেক স্লগার নয়। বর্তমান সময়ের ক্রিকেটে ব্যাট ঘোরানোটা অসাধারণ পর্যায়ের। আমরা সবাই জানি যুবরাজ সিং তার মেন্টর।’
তিনি যোগ করে বলেছেন, ‘সম্ভবত ওর ব্যাট সুইং যুবরাজের চেয়েও ভালো। আপনি এর চেয়ে ভালো ব্যাট সুইং আর পেতে পারেন না। অভিষেক যখনই শট খেলে, সেটি অনেক দূরে গিয়ে পড়ে। তাই মানুষ তাকে স্লগার ভেবে ভুল করতে পারে। অভিষেককে যদি কোনো একটি বিষয়ে দায় দেওয়া যায়, সেটি হচ্ছে প্রতিটি বলেই আক্রমণাত্মক মনোভাব দেখানো।’
ভারতকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখেন না আমির