বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
· Prothom Alo

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ এপ্রিল।
Visit forestarrow.rest for more information.
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আখতার আহমেদ বলেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। শেরপুর-৩-এর একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট বাতিল করা হয়। আর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।
দুটো আসনের ভোট গ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানান ইসি সচিব।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।
দুই আসনের গণভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, একটিতে (বগুড়া-৬) আগে গণভোট হয়েছে। শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। গণভোটের ফলাফলে ‘হ্যাঁ-না’ ভোটের যে পার্থক্য রয়েছে, তাতে এই আসনে গণভোট না করলেও অসুবিধা নেই।