কানাডাজুড়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

· Prothom Alo

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে কানাডাজুড়ে পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬।

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজন

Visit asg-reflektory.pl for more information.

কানাডার রাজধানী অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। সকালে বাংলাদেশ হাউসে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে হাইকমিশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং কানাডার বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বক্তব্যে হাইকমিশনার সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ ভাষা আন্দোলনের সব শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার আন্দোলন কেবল সাংস্কৃতিক আন্দোলন ছিল না; এটি ছিল রাজনৈতিক জাগরণের সূচনা, যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্য লালন এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে শিকড়ের সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে হাইকমিশনের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

১২ ফেব্রুয়ারি ২০২৬–এর সংসদীয় নির্বাচনের মাধ্যমে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রসঙ্গ উল্লেখ করে হাইকমিশনার গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সুশাসন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যেখানে সব ভাষা ও সংস্কৃতির সুরক্ষা নিশ্চিত করা হবে।

উইনিপেগে যৌথ উদ্যোগে আয়োজন

কানাডার উইনিপেগ শহরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় আয়োজিত এ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ম্যানিটোবা লার্নিং সেন্টার, কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ম্যানিটোবা, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ম্যানিটোবা বাংলাদেশ ভবন এবং বেঙ্গল টাইগারস ক্রিকেট ক্লাব।

উইনিপেগের অনুষ্ঠান

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ম্যানিটোবার ভিজিটিং অধ্যাপক সিদ্দিকুর রহমান এবং আমেরিকান ফেডারেল স্টেট ইউনিভার্সিটির শিক্ষক হেলাল মহিউদ্দিন। আলোচনায় ভাষা আন্দোলনের তাৎপর্য, জাতিসত্তা ও রাজনৈতিক পরিচয় নির্মাণে মাতৃভাষার গুরুত্ব এবং প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের শিশুদের বাংলা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সিদ্দিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলা ভাষা রক্ষায় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। হেলাল মহিউদ্দিন ঘরে ও বাইরে নিয়মিত বাংলা চর্চা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টার ও ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ম্যানিটোবা সরকারের ক্রীড়া, সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনমন্ত্রী নেইলি কেনেডি, ম্যানিটোবা লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য জেনিফার চে ও ডেভিড প্লেঙ্কেজ, এবং উইনিপেগের ডেপুটি মেয়র জেনিস লুকাস। তাঁরা ম্যানিটোবার বহু সংস্কৃতির শক্তি হিসেবে ভাষা ও সংস্কৃতির ভূমিকার প্রশংসা করেন।

অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ম্যানিটোবার সভাপতি হারুনুর রশিদ, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অদিতা বিনতে জামান, হারিসান বাহারা, সেলিম হায়দার, দুরদানা ইসলাম, দিদার চৌধুরী, আফরোজা ইসলাম এবং ড. মোহাম্মদ নুরুজ্জামান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানিটোবা লার্নিং সেন্টারের সহসভাপতি মাহমুদুর রহমান ভূঁইয়া।

Read full story at source