শ্রীলঙ্কা–ইংল্যান্ড ম্যাচেও খেলতে পারে বৃষ্টি

· Prothom Alo

আবহাওয়া যেমন আচরণই করুক, ইংল্যান্ড সবকিছুর জন্য প্রস্তুত আছে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। সুপার এইটে তাদের প্রথম ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি আছে, জানতে পেরে এমন কথা বলেছিলেন তিনি। আবহাওয়ার পূর্বাভাসেও জানা গেছে একই শঙ্কার কথা।

Visit truewildslot.com for more information.

ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকার ৩টা ৩০ মিনিটে সুপার এইটে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৭ শতাংশ। রাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম। তখন বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৫ শতাংশ বলে পূর্বাভাসে জানিয়েছে আকুওয়েদার। দিনে অন্তত ৩ ঘণ্টা এবং রাতে ২ ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সংবাদমাধ্যমগুলোর মতে, ২০ ওভারের ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। খেলা দেরিতে শুরু কিংবা ম্যাচের মাঝে একাধিক সময় হানা দিতে পারে বৃষ্টি।

কলম্বোয় গতকাল পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়

আকু্ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, পাল্লেকেলেতে স্থানীয় সময় দুপুর ১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ, দুপুর ২টায় ৬৭ শতাংশ এবং বিকেল ৩টায় সেটা বেড়ে ৭৪ শতাংশ। বিকেল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখানো হয়েছে। তারপরও এ সময়ে বৃষ্টিপাতের সর্বনিম্ন সম্ভাবনা ৪৫ শতাংশ।

মুখোমুখি দুই ভাই, কার পক্ষ নেবেন মা

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই। শুধু দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচের জন্যও রিজার্ভ ডে ছিল না। সুপার এইটের ম্যাচ যদি বৃষ্টিতে ধুয়ে যায়, তাহলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।

কলম্বোয় গতকাল সুপার এইটে ‘গ্রুপ ২’ থেকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যায়। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এই গ্রুপেরই দল। আজ এই দুই দলের ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট তালিকায় কারও সঙ্গে কারও কোনো পার্থক্য থাকবে না। তখন প্রতিটি দলের পরবর্তী ম্যাচগুলো হয়ে দাঁড়াবে ‘মাস্ট উইন।’ অর্থাৎ জিততেই হবে। সুপার এইটে সব দল নিজ নিজ গ্রুপ থেকে তিনটি করে ম্যাচ খেলবে। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা, ম্যাচ না হলে কী হবে

Read full story at source